সুনামকণ্ঠ ডেস্ক ::
বিষয়ভিত্তিক ফলাফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) চরম বিপর্যয় দেখা গেছে। এই দুই বিষয়ে প্রায় ৪ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি জানান, এবারের পরীক্ষায় শুধু ইংরেজিতে ফেল করেছে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন শিক্ষার্থী। অন্যদিকে আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন।
শিক্ষামন্ত্রী বলেন, ইংরেজির দুর্বলতা কাটাতে আমরা ইতোমধ্যে বিশেষ কোর্স কারিকুলাম হাতে নিয়েছি।
পর্যায়ক্রমে সামগ্রিক ফলাফলে পাসের হার কমার পেছনে এই দুই বিষয়ের খারাপ ফলাফল বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি উত্তরনে এসব দুর্বলতা কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হবে।
তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, ২০০২ সালেও একইভাবে ফলাফল ব্যাপকভাবে ড্রপ করেছিল। পরে ধীরে ধীরে তা প্রতি বছর ১০-১২ শতাংশ বেড়ে ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত হয়েছিল। শিক্ষার্থীদের আবারও ক্লাসে ও পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে।