নদীর পাড় কেটে বালু উত্তোলন, দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৮:৫১:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৮:৫১:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত চারটি স্টিলবডি নৌকা আটক করা হয়েছে। এর মধ্যে বালুভর্তি দুটি স্টিলবডি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। গত ৩ নভেম্বর (মঙ্গলবার) উপজেলার যাদুকাটা নদীর মোদেরগাঁও এলাকায় নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ। প্রশাসনের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বালু উত্তোলনকারীরা সেখান থেকে সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে লাউড়েরগড় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীর পাড় কেটে বালু উত্তোলনকালে চারটি স্টিলবডি নৌকা আটক করা হয়। পাশাপাশি বালুভর্তি দুটি স্টিলবডি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com