জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা

আপলোড সময় : ০৫-১১-২০২৬ ০৬:৫৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১১-২০২৬ ০৭:০৬:৫৯ অপরাহ্ন
‎স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জের জামালগঞ্জে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‎
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জামালগঞ্জ উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আব্দুল মালিক। ‎
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মাসুম মাহমুদ তালুকদার। এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য এড. শাহীনূর রহমান শাহীন, এমদাদুল হক আফিন্দী, আলী আক্কাস মুরাদ, সাজ্জাদ মাহমুদ তালুকদার, ইকবাল হাসান, ফরিদ আহমদ তালুকদার, নবী হোসেন ও গোলাম রাব্বানী আফিন্দী। ‎
এ ছাড়া সুনামগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সাইফুজ্জামান উকিল আলী, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দীন, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক, ভীমখালী ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মোনায়েম দুলদুল, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুন নূর আখন্জী, বেহেলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজীর আহমদ এবং জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য মো. আবুল কাশেম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান হিরন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান তৌফিক, বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া, ও জামালগঞ্জ নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক করিম হোসেন কবির উপস্থিত ছিলেন।

‎সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে দলীয় কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com