ধর্মপাশায় গুরুকুল ও গীতা শিক্ষালয়ের উদ্বোধন

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:১৯:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:১৯:০৭ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলা সদরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ১০৮টি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলের মাধ্যমে গুরুকুল ও গীতা শিক্ষালয় নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয় সনাতনী সংস্কৃতি ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তি অরুণ কান্তি চৌধুরী। সংগঠনটির সাধারণ স¤পাদক দুর্জয় কুমার ভৌমিকের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি যতীন্দ্র চন্দ্র সরকার, সাবেক সাধারণ স¤পাদক ও সনাতনী সংস্কৃতি ও সামাজিক সংগঠনের উপদেষ্টা দেবাশীষ চৌধুরী মিঠু, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির সহসভাপতি মতিলাল দেবনাথ, সনাতনী সংস্কৃতি সামাজিক সংগঠনটির সভাপতি চয়ন কান্তি দাস, গুরুকুল ও গীতা শিক্ষালয়ের শিক্ষক ধীরাজ চন্দ্র সিংহ, তনয় কান্তি চক্রবর্তী প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com