ইমানুজ্জামান মহী’র দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৫:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৫:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের সাহিত্যাঙ্গনে নতুন সংযোজন হিসেবে লেখক ইমানুজ্জামান মহীর রচিত দুটি গ্রন্থ ‘নিঃশব্দে ভাঁজ করা শব্দ’ ও ‘মৃত্যু ও ভালোবাসা’র মোড়ক উন্মোচন ও পাঠ-প্রতিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সন্ধ্যা ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বিস্যুদবারের বৈঠক’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি, লেখক ও কবি সুখেন্দু সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থ দুটির ওপর পাঠ-প্রতিক্রিয়া উপস্থাপন করেন লেখক অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, কবি ইকবাল কাগজী, কবি কুমার সৌরভ, অ্যাডভোকেট চাঁন মিয়া, পৌর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, প্রভাষক মশিউর রহমান, অ্যাডভোকেট ও কবি রোকেশ লেইস, ড. সায়ন চক্রবর্তী, কবি ও প্রাবন্ধিক এসডি সুব্রত দাস, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, শিক্ষক ও কবি সাজাউর রহমান, ডা. মুরশেদ আলম, অ্যাডভোকেট এনাম আহমেদ এবং ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন লিটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আকরাম উদ্দিন, সংগঠক রাজু আহমেদ, কবি ওবায়দুল হক মুন্সী, সুরঞ্জিত গুপ্ত রঞ্জুসহ সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে অতিথিগণ লেখক ইমানুজ্জামান মহীর সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাঁর নতুন দুটি গ্রন্থের প্রকাশনায় অভিনন্দন জানিয়ে সাহিত্যচর্চার ধারাবাহিক সাফল্য কামনা করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com