দোয়ারাবাজারে আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপলোড সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৭:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১১-২০২৬ ০৬:২৭:৫৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘কয়েছ আহমদ ও মিজানুর রহমান আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা’। এতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৮৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তরুণ উদ্যোক্তা কয়েছ আহমদ ও মিজানুর রহমানের উদ্যোগে এবং বৃহত্তর এলাকার যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এ পরীক্ষায় দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথমবারের এ আয়োজন ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজনটি বাস্তবায়নে স্থানীয় যুবসমাজ ও শিক্ষানুরাগীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিদর্শক মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় পরীক্ষাটি স¤পন্ন হয়। এ ছাড়া আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আহমদ প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আয়োজনটি সফল করতে ভূমিকা রাখেন। আয়োজকেরা জানান, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা চিহ্নিত করা, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। শিক্ষার্থীরা যেন নিজ নিজ যোগ্যতা বিকাশের সুযোগ পায়, সে উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, মেধা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি প্রত্যন্ত জনপদে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com