বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৫৭:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৫৭:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে তাঁর জন্মভূমি জগন্নাথপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, ভ্রমর কইয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, জলে গিয়াছিলাম সইসহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাধারমণ দত্ত। ১৮৩৩ খ্রিস্টাব্দে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের জন্ম গ্রহণ করেন তিনি। কিশোর বয়সে পিতৃহারা হওয়ায় জগতের সৃষ্টিতত্ত্ব নিয়ে আগ্রহী হয়ে ওঠেন এবং সৃষ্টিকর্তার স্বরূপ অনুসন্ধানে মনোনিবেশ করেন রাধারমণ। এক পর্যায়ে সাধক রঘুনাথ গোস্বামীর শিষ্যত্ব ও দীক্ষা গ্রহণ করেন। তিনি শাক্ত, বৈষ্ণব, শৈব ও সহজিয়া মতবাদে লেখাপড়া করে সহজিয়া মতে সাধন-ভজন শুরু করেন। শ্রীকৃষ্ণভাবে বিভোর হয়ে রাধা-কৃষ্ণর প্রেম নিয়ে গান রচনা করেন। ৮২ বছর বয়সে ১৯১৫ সালের ১০ নভেম্বর পরলোক গমন করেন তিনি। বৈষ্ণব মতবাদের অনুসারী রাধারমণ দত্তকে কেশবপুর গ্রামে সমাহিত করা হয়। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও শিল্পী। বিভিন্ন সংগ্রাহকদের মতে, রাধারমণের গানের সংখ্যা তিন হাজারেরও বেশি। প্রার্থনা তো ছিলই, আত্মতত্ত্ব, দেহতত্ত্ব এবং পরমাত্মাবিষয়ক অনেক গান রয়েছে তাঁর। তবে সবচেয়ে আকর্ষণীয় এবং ব্যতিক্রম হচ্ছে ধামাইল গান।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com