স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি ইসলামকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। বুধবার (১১ নভেম্বর) উপজেলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জে দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত রকি ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগ জামালগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সদস্য।
এর আগেও পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রকি ইসলামের বিভিন্ন পোস্ট পুলিশের নজরে আসে। এসব পোস্টে সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এরই মধ্যে সুনামগঞ্জে দায়ের করা একটি নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় জামালগঞ্জ থানা পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জামালগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রকি ইসলামকে সুনামগঞ্জের একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে সুনামগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।