আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার সম্মেলন উপলক্ষে মতবিনিময়

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:৩৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:৩৮:৪৫ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলার সম্মেলন ২০২৬ সফল করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টস্থ কাজী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আব্দুস সামাদ-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি আব্দুল গফফার আল হাসান, ছাতক উপজেলা দক্ষিণ শাখার সাধারণ স¤পাদক মুহাম্মদ আল আমিন, লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক দক্ষিণ শাখার সাধারণ স¤পাদক মাওলানা রমদানুল হক এবং আনজুমানে আল ইসলাহ ছাতক উত্তর শাখার সহ-সভাপতি মাওলানা রেজাউল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, সুনামগঞ্জ জেলা সভাপতি তারেক আহমদ রাজু, সহ-সভাপতি মুহাম্মদ শাহজাহান, সাধারণ স¤পাদক ফয়ছল আহমদ, সহ-সাধারণ স¤পাদক মামুনুর রশীদ ও অর্থ স¤পাদক হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক স¤পাদক মাওলানা মোস্তাক আহমদ, সহ-অফিস স¤পাদক মাওলানা মখতার আহমদ এবং আনজুমানে আল ইসলাহ ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা বেলাল আহমদসহ ছাতক উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ স¤পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল। সভায় জানানো হয়, আগামী ১৪ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন মাঠে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উপজেলা উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি হযরত মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলী। সম্মেলনটি সফল ও সার্থক করে তুলতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com