পাইপলাইনে ৯০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প : প্রতিমন্ত্রী শাহে আলম

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:৫৪:০৬ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে গুরুত্ব দিয়ে প্রায় ৯০ হাজার কোটি টাকার প্রকল্প সরকারের পাইপলাইনে আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নয়, গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষাতেও। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান ও তাদের তত্ত্বাবধায়কদের জন্যও সহায়তার পরিকল্পনা আছে। দরিদ্র পরিবারকে সহায়তা দিতে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান তিনি। এসময় সরকারি সেবা নিতে যাওয়া সাধারণ মানুষকে হয়রানি না করার নির্দেশ দেন মীর শাহে আলম। গত মঙ্গলবার (১০ নভেম্বর ) প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের চুম্বক অংশ প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com