হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাতক উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৮:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:১৮:৩৪ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ছাতক উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক স্বাক্ষরিত পত্রে অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিপ্লব কান্তি তালুকদার এবং সদস্য সচিব হয়েছেন কালিদাস পোদ্দার। কমিটির সদস্যগণ হলেন- প্রণয় আচার্য্য মুন্না, শংকর দত্ত, বিমান ঘোষ, পংকজ দত্ত, রিপন চন্দ্র দাশ, কৃপেশ চন্দ, দীপক দেবনাথ, সুমন দাস ও অপু রঞ্জন দাস। এদিকে, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ছাতক পৌর শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব বিমল বণিক স্বাক্ষরিত অনুমোদনপত্রে পৃথকভাবে কমিটি দুটি ঘোষণা করা হয়। অনুমোদিত পৌর কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সৌরভ রঞ্জন দাসকে এবং সদস্য সচিব করা হয় দুলাল মণ্ডলকে। কমিটির অন্য সদস্যগণ হলেন বিশ্বজিৎ ঘোষ, অঞ্জন দাস, বিজয় সিংহ, প্রদীপ কুমার দাস (সুইট), বিশ্বজিৎ গোস্বামী, অমিত দাস, সুজন দেবনাথ, অজয় রায় ও শিশির আচার্য। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, আগামী ৯০ দিনের মধ্যে পৌর ওয়ার্ড কমিটি গঠন স¤পন্ন করে গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী তিন মাসের মধ্যে উপজেলা সম্মেলনের মাধ্যমে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিকে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরের কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত ও কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com