অটোরিকশা উল্টে নিহত ১

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৭:২০:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৭:৪৫:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ঢেউটিনবোঝাই অটোরিকশা উল্টে চাপা পড়ে ফরিদ আহমদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুল ইসলাম (৪৫) সহ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ আহমদ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। আহত সাইফুল ইসলাম একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। স্থানীয়রা জানান, বৃহ¯পতিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে ঢেউটিনবোঝাই একটি অটোরিকশা নিশ্চিন্তপুর গ্রামের সামনের সড়ক দিয়ে যাচ্ছিল। অটোরিকশার ছাদে ঢেউটিন বহন করা হচ্ছিল। পথে একটি উঁচু স্থানে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে ফরিদ আহমদ, সাইফুল ইসলামসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদ আহমদকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার ফয়েজ আহমদ নূরী জানান, দুর্ঘটনায় আহত ফরিদ আহমদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত সাইফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com