স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলায় ভূমি অপরাধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহ¯পতিবার (১২ নভেম্বর) উপজেলার ধারারগাঁও ও খাইমতিয়র গ্রামের মধ্যবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় একটি মামলায় আব্দুল করিম (পিতা রশিদ আলী) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি সুনামগঞ্জ পৌরসভার হরিনগর গ্রামের বাসিন্দা।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ভূমি অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।