স্টাফ রিপোর্টার :: দীর্ঘ ১৭ বছর পর তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এরই মধ্যে সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খসরুল আলম। একইভাবে প্রচার স¤পাদক পদেও একক প্রার্থী থাকায় একজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোক্তার আবেদীন রাজু নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত ২১টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জুনাব আলী। তিনি জানান, সভাপতি পদে খসরুল আলম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা না দেওয়ায় তাঁকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রচার স¤পাদক পদেও একক প্রার্থী থাকায় ওই পদে মোক্তার আবেদীন রাজু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১২ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে স¤পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন জুনাব আলী। নির্বাচন কমিশনার জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গ্রুপের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। বৃহ¯পতিবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সামাদ ও খন্দকার মোস্তাক আহমদ, সহ-সভাপতি পদে কামরুল বাশার, চৌধুরী রফিকুল ইসলাম শাহীন ও বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক পদে এনামুল হক এনাম, মোস্তাক আহমদ, সবুজ আলম, সহ সাধারণ স¤পাদক পদে আলী আহমদ ও আহাদুল্লাহ, সাংগঠনিক স¤পাদক পদে জয়নাল আবেদীন, জালাল উদ্দিন ও মিজানুর রহমান, অর্থ সম্পাদক পদে মো. নাসির মিয়া ও ফারুক আহমদ, দপ্তর স¤পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ও শফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। কার্যকরী সদস্য পদে জসিম উদ্দিন, তোফায়েল আহমদ, হজরত আলী, আখলাকুল, জেনারুল, জয়নাল আবেদীন, মহিবুর রহমান, মো. মনিরুজ্জামান, আলী মোস্তাফা, সারোয়ার আহমদ, বাবুল মিয়া, রাকিবুল হাসান, বাসির মিয়া, লোকমান মিয়া মনোনয়নপত্র দাখিল করেন। উল্লেখ্য, তাহিরপুর উপজেলায় বড়ছড়া, চারাগাঁও, বাগলী শুল্ক স্টেশন অবস্থিত। এই তিনটি শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে কয়লা ও চুনাপাথর আমাদানি হয়ে থাকে। বছরে আড়াইশো থেকে তিন শত কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার। সর্বশেষ ২০০৯ সালে তাহিরপুর আমদানিকারক গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় উৎসবের আমেজ মিরাজ করছে তিনটি শুল্কস্টেশনের অন্তর্গত ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে। কয়লা ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন হয়নি। যোগ্য নেতৃত্বের অভাবে তিন শুল্কস্টেশন উন্নয়নবঞ্চিত ছিল। আসন্ন নির্বাচন ব্যবসায়ীদের আশা দেখাচ্ছে। আমরা চাই যোগ্য ব্যক্তি সংগঠনের হাল ধরুক। যারা ব্যবসায়ীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন। সাধারণ স¤পাদক প্রার্থী মেসার্স এনাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. এনামুল হক এনাম বলেন, উন্নয়ন ও সম্ভাবনার বার্তা নিয়ে আমি প্রার্থী হয়েছি। আমি আশা করবো ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন। আমি নির্বাচিত হলে শুল্কস্টেশনগুলোর সড়ক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবো। আরেক সাধারণ স¤পাদক প্রার্থী মোস্তাক আহমদ বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হচ্ছে। এই নির্বাচন ব্যবসায়ীদের প্রত্যাশিত নির্বাচন। আমি নির্বাচিত হলে ব্যবসায়ীদের অধিকার আদায়ে সক্রিয় থাকবো। সবাইকে সাথে নিয়ে এলাকায় একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলবো। নির্বাচন কমিশনার জুনাব আলী বলেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সকল আয়োজন স¤পন্ন। আমরা আশা করছি ১২ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।