ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজীরগাঁও গ্রাম সংলগ্ন খেয়াঘাটে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় আছাদুল্লাহ (৪৬) ও মাহবুব আলম (২৮) নামের দুইজন ইয়াবাব্যবসায়ীকে ২০টি ইয়াবাবড়ি গ্রেফতার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এসআই মোফাক্কারুল ইসলাম বলেন, পাশর্^বর্তী জামালগঞ্জ উপজেলার ভাটিলালপুর গ্রামের আছাদুল্লাহ ও মাহবুব আলম এই দুইজন মাদকব্যবসায়ী। শুক্রবার রাতে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামসংলগ্ন খেয়াঘাটে এসে তারা দুইজন ইয়াবা বেচাকেনা করছিলেন। খবর পেয়ে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় তাদের দুই জনকে ২০টি ইয়াবাবড়িসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে এই দুইজন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।