ছাতক পৌরসভার তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:১১:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:১১:১১ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি :: ছাতক পৌরসভার উদ্যোগে তৃতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির ৪৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল উদ্দিন পিপিএম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আমির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ও পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক শাওন চৌধুরী, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, পৌরসভার কর নির্ধারক মোহাম্মদ শহীদুল হক, কর আদায়কারী জামাল উদ্দিন, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, উচ্চমান সহকারী রতন মিয়া, জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সাংবাদিক সাকির আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পৌর এলাকার শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও মেধা বিকাশে আগ্রহ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে মেধা যাচাইয়ের এ পরীক্ষা ভবিষ্যতেও অব্যাহত রাখবে পৌরসভা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com