দিরাই প্রতিনিধি ::
আওয়ামী লীগের অপপ্রচার, নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে দিরাই ছাত্রদলের একাংশ মিছিল-সমাবেশ করেছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায়
উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে দিরাই পৌরশহরের থানা রোডের বিএনপির কার্যালয়ের সামন থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডের সমাবেশ করেন তারা। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জামিল মিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ স¤পাদক রুদ্র মিজান, জুনেদ মিয়া, শাহ আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব রশিদ চৌধুরী প্রমুখ।