স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এককর্মী গ্রেপ্তার হয়েছে। শনিবার গ্রেপ্তারের পর রবিবার (১৫ নভেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত এনামুল হক রেজাউল করিম (২৬) রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার আওতাধীন রাণীগঞ্জ এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামের দক্ষিণপাড়ার গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ জুন জগন্নাথপুর থানায় দায়ের করা একটি মামলার আসামি রেজাউল।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।