মোহাম্মদ আব্দুল হক:
সময়ের সাথে সাথে মানুষের সামনে আরও বিজ্ঞানসম্মত ও আরও যুক্তিঘনিষ্ঠ সত্য আরও নিবিড়ভাবে প্রতিভাত হয়েছে। এখন এটাই সত্য যে, হার্ড ওয়ার্ক দিয়ে পেটপুরে খেয়েদেয়ে আর কিছু সম্পদ গড়ে এবং ব্যাংক হিসাবে কিছু সঞ্চয় বাড়িয়ে জীবনের ‘শরীর আর চলে না’ বলার পর্যায়ে পৌঁছা গেলেও, প্রকৃত অর্থে জীবনকে জ্ঞান অর্জন ও উপভোগ্যের পথে পাড়ি দিতে হলে, হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কের গুরুত্ব অধিক। আমরা শৈশব থেকেই বুঝে কিংবা না-বুঝে পড়েছি ও শুনে এসেছি, ‘পরিশ্রম সৌভাগের চাবিকাঠি’, এমন নীতিবাক্য! এই নীতিবাক্য দ্বারা যুগ যুগ ধরে মানুষকে শেখানো হয়েছে সফলতা অর্জনের একমাত্র পথ হলো দিনরাত এক করে ঘাম ঝরানো পরিশ্রম করা। দিনরাত গাধার মতো খেটে পরিশ্রম করে; তবেই সফলতা পেতে হয়। কিন্তু একবিংশ শতাব্দীর এই দ্রুত পরিবর্তনশীল ও প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে কেবল অন্ধের মতো কঠোর পরিশ্র বা ইংরেজি শব্দরূপ হার্ড ওয়ার্ক করে কি কাক্সিক্ষত লক্ষ্য অর্জন সম্ভব হচ্ছে? এখানে কি হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়াকর্রে গুরুত্ব আরও অধিক নয়? এ নিয়েই আজকের এই সংক্ষিপ্ত লেখা। আসুন সংক্ষেপে আলোচনা করে দেখি, কোনটা বেশি দরকার বা যৌক্তিক- শুধু হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক! নাকি হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ককে অধিকতর গুরুত্ব দিতে হবে! আলোচ্য বিষয়ের অভ্যন্তরে সাধারণ জ্ঞানের পাশাপাশি একধাপ এগিয়ে বুদ্ধির স্তরকে প্রাধান্য দিয়ে আলোচনা অগ্রসরমাণ গতিপথে ঠিক রাখতে হবে। বর্তমান বিশ্বের আধুনিক জীবনব্যবস্থা ও প্রযুক্তির উৎকর্ষ আমাদের সামনে এক নতুন সত্য উদ্ভাসিত করেছে, তা হলো, জীবনের সার্বিক সফলতার জন্য শুধু শরীর খাটিয়ে নয়, বরং সামর্থ্য অনুযায়ী শারীরিক শক্তির সাথে সাথে মানুষের মহামূল্যবান মস্তিষ্কের দিকে মনোযোগ দিয়ে মেধাকে অগ্রাধিকার দিয়ে পরিশ্রম করতে হবে। এখন শুধু হার্ড ওয়ার্ক নয়, বিশ্বের সাথে তাল ঠিক রেখে সাফল্যের জন্য এখন হার্ড ওয়ার্কের পাশাপাশি সমানভাবে প্রয়োজন ‘স্মার্ট ওয়ার্ক’। আশা করছি এই লেখার পাঠককে উল্লেখিত ইংরেজি শব্দ ‘হার্ড ওয়ার্ক’ ও ‘স্মার্ট ওয়ার্ক’ এর অর্থ ব্যাখ্যা করতে হবে না। আমরা সহজভাবেই জানি, হার্ড ওয়ার্ক হলো কোনো কাজের পেছনে সময় ও শারীরিক বা মানসিক শক্তির সর্বোচ্চ ব্যবহার। এটি নিঃসন্দেহে নিষ্ঠা ও সহনশীলতার পরিচায়ক। এতেও সফলতা আসে। তবে এতে সফলতা যেটুকু আসে তা খুবই ধীর গতির। কারণ, হার্ড ওয়ার্ক এর ক্ষেত্রে সমস্যা হলো, এতে অধিকাংশ ক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা ও কৌশল ছাড়া কেবল শারীরিক বা মানসিক শ্রম দেওয়া হয়। এতে করে শ্রম পরবর্তী সময়ে বিনোদন অনুপস্থিত রয়ে যায়। অথচ মানুষের জীবনকে উপভোগ্য করার জন্য বিনোদন অপরিহার্য। আমাদের সমাজের প্রচলিত প্রবাদে রয়েছে, ‘গাধাও সারাদিন প্রচণ্ড পরিশ্রম করে, কিন্তু বনের রাজা হয় সিংহ।’ কারণ, আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে- সিংহ শুধু শারীরিক শক্তিতে নয়, বরং শক্তির পাশাপাশি বুদ্ধিমত্তা, পরিকল্পনা ও সঠিক কৌশলের প্রয়োগ ঘটায়। ঠিক তেমনি, আমাদের কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে যদি কৌশলী পরিকল্পনা না-থাকে, তবে শুধু কঠোর পরিশ্রমে কিছু আয় হয়, পেটে খাবার যায়, কিন্তু অনেক সময়ই কেবল ক্লান্তি ও হতাশার জন্ম দেয়, তৃপ্তি পাওয়ার মতো কাক্সিক্ষত ফল এনে দিতে পারে না। ক্লান্ত শরীরে যেকোনো জায়গায় যেনতেন প্রকারে ঘুমের রাজ্যে যাওয়া যায়। কিন্তু এতে করে ঠিক আরামদায়ক বিশ্রাম ও মনোগ্রাহী বিনোদন পাওয়া যায় না। অপরদিকে, ‘স্মার্ট ওয়ার্ক’ মানে কিন্তু পরিশ্রমকে অস্বীকার করা বা কাজ এড়িয়ে চলা নয়। বরং স্মার্ট ওয়ার্ক হলো হার্ড ওয়ার্কেরই এক পরিশীলিত ও আধুনিক রূপ। এটি হলো কম সময়ে, কম অপচয়ে, শ্রেষ্ঠ প্রাণী হিসেবে মানুষের উন্নত মস্তিষ্ককে সঠিক কাজে লাগিয়ে, আধুনিক শিক্ষাকে ধারণ করে, জ্ঞান খাটিয়ে এবং বুদ্ধিদীপ্ত কৌশল ব্যবহার করে নিখুঁত ও সর্বোচ্চ ফলাফল অর্জনের উপায়। যেখানে হার্ড ওয়ার্ক শেখায় ‘কীভাবে কাজ করতে হয়’, স্মার্ট ওয়ার্ক সেখানে শেখায় ‘কোন কাজটি আগে করতে হবে এবং কীভাবে সবচেয়ে কার্যকর উপায়ে তা স¤পন্ন করা সম্ভব’। শুধু হার্ড ওয়ার্ক অধিক মানুষের জীবনে শুধু খেয়ে বাঁচার মোটামুটি নিশ্চয়তা দেয়। অপরদিকে স্মার্ট ওয়ার্ক শুধু খেয়ে বাঁচতে শেখায় না, স্মার্ট ওয়ার্ক মানুষের এই জীবনকে নিজের জন্য যেমন উপভোগ্য করে তুলতে সহযোগিতা করে, তেমনি সমাজের মানুষের জন্য অনেক কাজ সহজ করে তোলে। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে হচ্ছে স্মার্ট ওয়ার্কের মূল উৎস কোথায় কিভাবে লুকিয়ে থাকে? আসুন আমরা অল্প কয়েকটি সুনির্দিষ্ট কৌশলের মধ্যে খোঁজে দেখতে চেষ্টা করি। প্রথমত, কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে : অনেকে তাড়াহুড়ো করে, কোনো পরিকল্পনা ছাড়াই সকাল থেকে হাতের কাছে যেটা আগে পাওয়া যায় সেটা দিয়ে শুরু করে দিই। একটা কাজের পাশে আরেকটা পেয়ে গেলে সেটাও করতে শুরু করে দিই। এভাবে এলোমেলোভাবে কাজ শুরু করি অনেকে। না, দিনের শুরুতেই এভাবে সব কাজ একসাথে শুরু না-করে, প্রথম প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জরুরি কাজগুলোকে আলাদা করা। কোন কাজটি এখন না করলেই নয়, আর কোন কাজটি পরবর্তীতে করলেও চলবে, এভাবে চিন্তা করে পরিকল্পনা সাজিয়ে সচেতনভাবে কাজ শুরু করতে হবে। এভাবে পরিকল্পনা করলে, অস্থিরতা থাকে না এবং সুষ্ঠু পরিকল্পনা কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, যেহেতু এখন অনেককিছুই প্রযুক্তিনির্ভর, তাই প্রযুক্তির সদ্ব্যবহার করে ভালো কাজ করা যায়। আমরা বৈজ্ঞানিক সফলতার এমন এক সময়ে বাস করছি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), অটোমেশন এবং আরও নানান রকমের ডিজিটাল টুলস, বিভিন্ন ধরনের অ্যাপের সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকে অনেক গুণ সহজ করে দিতে পারে। নিশ্চয়ই আমরা স্বীকার করতে দ্বিধা করবো না, যেসব কাজ প্রযুক্তির সাহায্যে অল্প সময়ে করা সম্ভব, সেখানে সনাতন পদ্ধতি আঁকড়ে ধরে সময় নষ্ট করা বুদ্ধিমত্তার পরিচয় নয়। তাই, আমরা প্রযুক্তি কাজে লাগিয়েও স্মার্ট ওয়ার্কের গুরুত্ব অনুধাবন করতে পারি। তৃতীয়ত, মাথায় রাখতে হবে সময় প্রবহমান এবং এটা মানুষের চলমান জীবনের সাথে সমান্তরাল- সময় ও জীবন দুটোই কেবলই চলে যায়। কাজেই, স্মার্ট মানুষ স্মার্ট ওয়ার্ক করবে সময়ের ব্যবস্থাপনা ও সুনির্দিষ্ট পরিকল্পনার দ্বারা। সত্য হলো, উদ্দেশ্যহীনভাবে কাজ করার চেয়ে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে ধাপে ধাপে এগিয়ে গেলে কাজ সহজ হয়ে যায়। পরিকল্পনাহীন এবং বিরতিহীনভাবে একটানা কাজ করার চেয়ে কাজের মাঝে প্রয়োজনীয় বিরতি নিয়ে নিজের শারীরিক ও মানসিক শক্তিকে পুনরায় চাঙ্গা করে জীবনে সফলতার গল্প রচনা করা স্মার্ট ওয়ার্কের অন্যতম অনুষঙ্গ। এতোক্ষণ যে আলোচনা করতে পারলাম তার মানে কিন্তু এই নয় যে, হার্ড ওয়ার্ক স¤পূর্ণ ভিত্তিহীন। মাথায় রাখতে হবে, এখন বৈজ্ঞানিক আবিষ্কার আমাদের সময়টাকে স্মার্ট করে দিয়েছে, তাই স্মার্ট সময়ের মানুষ হিসেবে আমাদেরকে শুধু হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ককে গুরুত্ব দিতে হবে। তবে মনে থাকে যেনো, আধুনিক সময়ের স্মার্ট ওয়ার্কের গুরুত্ব অনুধাবন করতে গিয়ে আবার হার্ড ওয়ার্ককে ভিত্তিহীন মনে করা ভুল হবে। অবশ্যই কঠোর পরিশ্রম বা হার্ড ওয়ার্ক ছাড়া অর্জিত কোনো কৌশলই স্থায়ী হতে পারে না। কঠোর পরিশ্রম করার মানসিকতা না-থাকলে স্মার্ট ওয়ার্কের কৌশল শেখাও সম্ভব নয়, মনে রাখতে হবে। অতীত থেকে আসা সময়ের পর্যবেক্ষণ থেকে বলা যায়, মূলত হার্ড ওয়ার্ক হলো সাফল্যের ভিত্তিপ্রস্তর, আর স্মার্ট ওয়ার্ক হলো সেই ভিত্তির উপর বিশ্বাস রেখে আধুনিক সময়ের সাথে ছুটে চলা। তা না-হলে সমান্তরাল রেললাইনের মতো মানুষের জীবন ও সময় সমান্তরালে ছুটে চলতে চলতে একসময় জীবন তার গতি হারাবে। পরিশেষে, আমি মনে করি, স্মার্ট সময়ের সাথে পাল্লা দিয়ে স্মার্ট ওয়ার্ক করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা, কর্মক্ষেত্র এবং সামাজিক ও রাজনৈতিক চিন্তাভাবনায় এখনই উন্নত বৈজ্ঞানিক চিন্তার ও সংস্কারের প্রয়োজন। আগের মতো আমাদের তরুণ প্রজন্মকে কেবল ঘণ্টার পর ঘণ্টা পড়ার টেবিলে বা অফিসে মুখ গুঁজে বসে থাকার শিক্ষা না-দিয়ে, স্মার্ট কাজের কৌশল শেখানো, সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানো এবং ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধির প্রতি জোর দেওয়া দরকার। মনে রাখতে হবে, আজকের বিশ্বশিক্ষা ও বিশ্ববাণিজ্য ও বিশ্ব রাজনৈতিক ব্যবস্থায় শুধুই কঠোর পরিশ্রম নয়, জয়ী হয় কৌশলী ও স্মার্ট পরিশ্রম। তাই, সময়ের স্লোগান হোক, ‘শুধু হার্ড ওয়ার্ক নয়, চাই স্মার্ট ওয়ার্ক।’ এখানে সেই প্রবাদ, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি- এই কথাটি বিশ্বাস করেই, আমার পর্যবেক্ষণে পাই, শুধু ঘাম ঝরালেই আধুনিক যুগে প্রকৃত মুক্তি পাওয়া যায় না। আধুনিক যুগে স্মার্ট ওয়ার্ককে অধিকতর গুরুত্ব দিয়ে ধাপে ধাপে সফলতার দিকে পৌঁছাতে হবে। গুরুত্বের সাথে মনে রাখতে হবে দিনশেষে কিন্তু সকল মানুষের জীবনের সময় সীমিত এবং সকলের দিনের হিসাব ফুরায় চব্বিশ ঘণ্টায়। তাই কাজের গতি বাড়াতে স্মার্ট ওয়ার্কের গুরুত্ব অনস্বীকার্য।
[লেখক : মোহাম্মদ আব্দুল হক, কলামিস্ট ও কথাসাহিত্যিক]