সচেতনতামূলক কর্মশালা

হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:০৩:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:০৩:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামণি দেবী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ। কর্মশালায় বক্তারা বলেন, হাওর ও জলাভূমির প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য এবং জলজ স¤পদ রক্ষায় হাওর সংরক্ষণ আইন-২০২৬ ও সুরক্ষা আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আইন স¤পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে চলতে হবে। কর্মশালায় হাওরের ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়। সরকারের অনুমতি ছাড়া হাওরের ভূমির শ্রেণি পরিবর্তন এবং জলস্রোতের স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত করা যাবে না বলেও জানানো হয়। এ ছাড়া পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন ছাড়া হাওরের পরিবেশের ক্ষতি হতে পারে এমন কোনো কার্যক্রম গ্রহণ না করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। হাওরে পর্যটন পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ তুলে ধরা হয়। শিক্ষা সফর ও বিদেশি পর্যটক পরিবহনের জন্য জেলা প্রশাসনের পূর্বানুমোদন গ্রহণ, অনুমোদিত যাত্রীসংখ্যা মেনে চলা এবং নির্ধারিত রুটের বাইরে হাউসবোট বা নৌযান পরিচালনা না করার নির্দেশনার কথা জানানো হয়। পাশাপাশি জেলা প্রশাসন নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হাউসবোট নোঙর করা যাবে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন নিষিদ্ধ এবং ঝড়, প্রবল বৃষ্টিপাত ও বজ্রপাতের আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এছাড়া হাউসবোট ও নৌযানে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার ও পার্টি আয়োজন নিষিদ্ধ, শব্দদূষণকারী ইঞ্জিন ও জেনারেটর পরিহার এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন না করার বিধান তুলে ধরা হয়। নিষিদ্ধ জাল ও বৈদ্যুতিক শকের মাধ্যমে মাছ শিকার, যথাযথ অনুমতি ছাড়া বালু-পাথর ও মাটি উত্তোলন এবং শুষ্ক মৌসুমে হাওরের জলাধারের পানি স¤পূর্ণ নিষ্কাশন না করার বিষয়েও সচেতন করা হয়। ‎১০০ ফুটের বেশি দৈর্ঘ্যের নৌযান বা হাউসবোট হাওরে পরিচালনা করা যাবে না। হাওরসংলগ্ন বসতবাড়ি, শিল্পপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের তরল ও কঠিন বর্জ্য হাওরে ফেলা নিষিদ্ধ। পাশাপাশি স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করলে হাওরের প্রাকৃতিক স¤পদ ও পরিবেশ সংরক্ষণ করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com