গৌরারং ইউনিয়নে বেকারিকে লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:১৪:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:১৪:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুরে আব্দুল্লাহ ফুড বেকারিতে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট একজনকে এ অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহ ফুড বেকারি, লালপুর, গৌরারংয়ে অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। অভিযানে নাহিদ উল্লাহ (২০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নাহিদ উল্লাহ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com