দৈনিক দেশ রূপান্তরে নিয়োগ পেলেন সেলিম আহমেদ

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৮:২৩:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৮:২৩:৫৮ পূর্বাহ্ন
প্রথিতযশা সাংবাদিক মুস্তাফিজ শফি’র সম্পাদিত দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক দেশ রূপান্তর-এর সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন স¤পাদক সেলিম আহমেদ তালুকদার। গত ১৫ নভেম্বর দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত নিয়োগপত্র প্রদান করা হয়। এছাড়াও সেলিম আহমেদ তালুকদার দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার স¤পাদক ও প্রকাশক, স্যাটেলাইট টিভি চ্যানেল জিটিভিতে কর্মরত রয়েছেন। তিনি ২০০৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ১৭ বছর জাতীয় দৈনিক দিনকাল পত্রিকায় কর্মরত ছিলেন। নিউজ ভিত্তিক টিভি চ্যানেল দিগন্ত টেলিভিশন ও দীপ্ত টেলিভিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সাংবাদিক সেলিম আহমেদ তালুকদার বলেন, জাতীয় দৈনিক দেশ রূপান্তর আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন তা যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি - এজন্য সবার দোয়া ও পরামর্শ কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার স¤পাদক মুস্তাফিজ গফি, মফস্বল স¤পাদক নেছার আহমেদ, বিজ্ঞাপন বিভাগের প্রধান মিজানুর রহমান, এইচআর বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে। -সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com