স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সুলকাবাদ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়নের ডলুরা গ্রামের বাসিন্দা ও টানা দুইবারের ইউপি সদস্য আক্তার হোসেন। নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন।
তার কর্মী এবং সমর্থকরা জানান, আক্তার হোসেন দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে রয়েছেন। সুখে-দুঃখে, বিপদে-আপদে তাকে সবসময় কাছে পাওয়া যায়। একজন সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তি হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে তার আন্তরিক স¤পর্ক এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে অনেক ভোটারই তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী।
তারা আরও বলেন, আক্তার হোসেন একজন ভালো মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের খোঁজখবর রাখেন এবং বিপদে-আপদে পাশে দাঁড়ান। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা। তাদের মতে, সৎ ও জনবান্ধব মানুষ হিসেবে আক্তার হোসেনের বিকল্প নেই।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করছি। ভবিষ্যতেও মানুষের সেবা ও ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।