শহীদনূর আহমেদ::
বোরো মৌসুম শুরুর আগেই সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। অন্যান্য বছরের তুলনায় এবার অন্তত এক মাস আগেই অনেক হাওরের পানি নেমে গেছে। এতে দেখা দিয়েছে সেচ সংকট। অন্যদিকে আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাব এবং মৌসুমের শেষ দিকে সম্ভাব্য আগাম বন্যার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে কৃষকদের উদ্বেগ। এমন পরিস্থিতিতে বোরো ফসলের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ফসলরক্ষা বাঁধ নির্মাণের প্রস্তুতিতেও দেখা দিয়েছে ভাটা। নীতিমালা অনুযায়ী ৩০ অক্টোবরের মধ্যে বাঁধের সার্ভে ও স্কিম প্রণয়নের কাজ শেষ করার কথা থাকলেও গতকাল বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত অধিকাংশ কাজই অসমাপ্ত। গঠিত হয়নি জেলা ও উপজেলা পর্যায়ের স্কিম প্রণয়ন ও বাঁধ মনিটরিং কমিটি। অথচ আগামী ১৫ ডিসেম্বর একযোগে বাঁধ নির্মাণকাজ শুরুর নির্ধারিত সময় ঘনিয়ে আসছে। শুধু প্রস্তুতির ধীরগতিই নয়, গত অর্থবছরের বাঁধ নির্মাণকাজের বিল পরিশোধ না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মধ্যেও তৈরি হয়েছে অসন্তোষ। কাজ শেষ করেও অনেক পিআইসি এখনো বরাদ্দের অর্ধেকের বেশি টাকা বুঝে পাননি। ধারদেনা করে কাজ করা কৃষকদের অনেকেই এবার নতুন করে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) দায়িত্ব নিতে আগ্রহী নন। ফলে নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ শুরু ও শেষ করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। একদিকে আগাম পানি সংকট, অন্যদিকে আগাম বন্যার শঙ্কা - এর মধ্যে বাঁধ নির্মাণের প্রস্তুতিতে এমন ধীরগতি হাওরের বোরো ফসলের সুরক্ষা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সুনামগঞ্জের ১২টি উপজেলার অর্ধশতাধিক হাওরে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার বাঁধ সার্ভের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ১৮ নভেম্বর পর্যন্ত ২৯৯ কিলোমিটার বাঁধের সার্ভে সম্পন্ন হয়েছে। শতভাগ সার্ভে শেষ করতে আরও ৭ থেকে ১০ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টাস্কফোর্স কমিটির মাধ্যমে বাঁধের সার্ভে করার কথা থাকলেও এখনো বিশেষায়িত দল না আসায় জরিপকাজ বিলম্বিত হচ্ছে। ফলে সার্ভে, স্কিম প্রণয়ন ও পিআইসি গঠনের নির্ধারিত সময়সূচি নিয়েও দেখা দিয়েছে সংশয়। নীতিমালা অনুযায়ী, ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে বাঁধের স্থান নির্ধারণ, সার্ভে ও স্কিম প্রণয়নের কাজ শেষ করার কথা। ৩০ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন এবং ১৫ ডিসেম্বর থেকে একযোগে বাঁধ নির্মাণকাজ শুরু করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এখনো জেলা ও উপজেলা পর্যায়ে স্কিম প্রণয়ন এবং বাঁধ মনিটরিং কমিটি গঠিত হয়নি। এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে চিঠি পাঠানো হলেও কার্যকর অগ্রগতি নেই বলে জানিয়েছে পাউবো। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইমদাদুল হক বলেন, স্কিম প্রণয়ন ও বাঁধ মনিটরিং কমিটি গঠনের জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। গত অর্থবছরের বাঁধ নির্মাণকাজে বাস্তবায়িত প্রকল্পগুলোর বিপরীতে প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট টাকা ডিসেম্বরের আগে পরিশোধ করার কথা রয়েছে। এদিকে আগাম পানি শুকিয়ে যাওয়ায় হাওরে সেচের পানি নিশ্চিত করা নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। শান্তিগঞ্জের খাই হাওর পাড়ের বুনিয়াদি কৃষক আনোয়ার হোসেন বলেন, এবার অনেক আগেই হাওরের পানি শুকিয়ে গেছে। জমিতে পানির সংকট চরমে। যে বছর আগে হাওরের পানি শুকায় সে বছর আগে পানি আসে। গত বছর জলাবদ্ধতার জন্যে ধান কাটতে পারিনি। এবারও যদি তাড়াতাড়ি পানি আসে তাহলে বড় বিপদে পড়তে হবে। আশা করবো নতুন সরকার পানির আগেই বাঁধ নির্মাণ করবে। এটি না হলে বিপত্তি বাড়বে। তাহিরপুর উপজেলার মহালিয়া হাওরের একটি পিআইসির সভাপতি শাহজাহান মিয়া বলেন, গত বছর ধারদেনা করে বাঁধের কাজ করেছি। মেশিন মালিক টাকা পায়। অর্ধেক বিলও পাইনি। আমরা কৃষক মানুষ, এতো টাকা কই পাবো। বাঁধের কাজের শেষ করে যদি বিল না পাই তবে আমাদের অবস্থা কি হবে। এবার অনেকেই আছে বাঁধের কাজে যুক্ত হবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে। বেলার সুনামগঞ্জের নেটওয়ার্ক সদস্য জসীম উদ্দিন বলেন, এবার জলবায়ুর বিরূপ প্রভাব দৃশ্যমান। ধারণা করা হচ্ছে এবার খরা পরবর্তী আগাম বন্যা হবে। তাই কৃষকদের ফসলের সুরক্ষায় বাঁধের কাজের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। এখনো বাঁধের কাজের জরিপ হয়নি। কবে স্কীম গঠন হবে আর কখন কাজ শুরু হবে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড দ্রæততার সহিত বাঁধের কাজ করবেন এমন দাবি করছি। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক বিজন সেন রায় বলেন, প্রতিবছর বাঁধের কাজ নিয়ে টালবাহানা হয়। নীতিমালা অনুযায়ী কিছুই হয়না। এবারও তেমনটিই ঘটছে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শুরু ও শেষ না হলে কৃষকরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বেন।