তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:৩৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:৩৩:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ‘জালনোট নয়, সত্যিকারের টাকা চাই - সচেতন হোন, জালনোট থেকে সুরক্ষিত থাকুন’ ¯ে¬াগানকে সামনে রেখে তাহিরপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসি, তাহিরপুর শাখার সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তাহিরপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার এসপিও ম্যানেজার অর্পণ যেত্রার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ। সোনালী ব্যাংক পিএলসি সুনামগঞ্জের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুস সালাম মো. জুবের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রাজীব দেবনাথের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পারসন ও সমন্বয়কারী হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু সালেহ মো. আরিফ চৌধুরী। বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের উপপরিচালক তানভীর আহমেদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও জয়নাল আবেদিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় জালনোট শনাক্ত করার বিভিন্ন কৌশল ও আসল ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য স¤পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা বলেন, জালনোটের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ব্যাংক কর্মকর্তাদের ওপর নির্ভর করলে চলবে না। এ ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বিশেষ করে টাকা লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করার পাশাপাশি জালনোট স¤পর্কে নিজেরা সচেতন হওয়া এবং অন্যদের সচেতন করার আহ্বান জানান তারা।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com