স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বিড়িসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় ১ লাখ ২৫ হাজার ৯৫০টি ভারতীয় বিড়ি এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামালপুর ও পুরানগাঁও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর থানার শক্তিয়ারখলা বাজার এলাকায় অবস্থানকালে ব্যাটালিয়নের সিপিসি-৩, সুনামগঞ্জের একটি অভিযানিক দল জানতে পারে, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামালপুর এলাকায় পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি ভারতীয় চোরাচালানের পণ্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে সকাল ৮টার দিকে অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি মোটরসাইকেলের আসনে কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা কাপড়ের বস্তা তল্লাশি করে ১ হাজার ৬৮০ প্যাকেটে মোট ৪২ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৩৫) এবং ইসলামপুর গ্রামের মৃত তুফান আলীর ছেলে মো. ছিদ্দিক মিয়া (৬০)। একই দিন সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে এসআরবি-৯-এর একই অভিযানিক দল। এ সময় বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি মোটরসাইকেলের আসনে কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা দুটি কাপড়ের বস্তা তল্লাশি করে ৩ হাজার ৩৫৮ প্যাকেটে মোট ৮৩ হাজার ৯৫০টি ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার সন্তপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. রফিকুল (৩৮), মধ্য কাপনা গ্রামের মৃত কাদিরের ছেলে আমির হোসেন (২৭) এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে সারোয়ার আহমেদ (২০)। এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় বিড়ি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছেন। দুটি অভিযানে সব মিলিয়ে ৫ হাজার ৩৮ প্যাকেটে ১ লাখ ২৫ হাজার ৯৫০টি ভারতীয় বিড়ি এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং জব্দ করা আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।