আল আকসা কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৬:০৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৬:০৮:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
আল আকসা কিন্ডারগার্টেনের অভিভাবকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় প্রতিষ্ঠানের ক্যাম্পাস মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন মাওলানা সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠানের পরিচালক জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মাওলানা মুহাম্মদ আলী খানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভাটি দুই পর্বে সম্পন্ন হয়। প্রথম পর্বে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ‘কিডস গ্রুপ’-এর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
পরে সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত ‘স্ট্যান্ডার্ড গ্রুপ’-এর অভিভাবকদের নিয়ে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। উভয় পর্বেই অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ও আশানুরূপ উপস্থিতি ছিল।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার বিষয়ে অভিভাবকরা বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। এ সময় প্রতিষ্ঠানের পরিচ্ছন্ন পরিবেশ, খেলার মাঠ, খেলনা সামগ্রী এবং শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষাদান পদ্ধতির ভূয়সী প্রশংসা করেন তাঁরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদপুর জামে মসজিদের খতিব ও গবেষক আলেম আব্দুল ওয়াদুদ নোমান, ঢাকা শ্যামলী দারুল ইহদা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আতাউল হক, অভিভাবক শহিদ মিয়া, ইমন মিয়া, জয়নাল আবেদীন ও কালা মিয়াসহ অনেকে। সভায় বক্তারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com