জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে বর্ণিল আয়োজনে নবনির্মিত থানা ভবনের উদ্বোধন হয়েছে। নতুন এ থানা ভবন উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে থানা ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ। জেলা পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান। আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুক্তরাজ্যের সাবেক টাওয়ার হেমলেট্স মেয়র গোলাম মর্তুজা, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মুরসালিন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, বিএনপি নেতা আবদুস সোবহান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও থানা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজমল হোসাইন জামী ও গীতাপাঠ করেন গৌতম দত্ত। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কয়ছর আহমেদ বলেন, মাদক ও অনলাইন জুয়া বন্ধ করতে হবে। এতে পুলিশের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, কোন অপরাধীর রাজনৈতিক পরিচয় থাকবে না। যে অপরাধী তার পরিচয় সে অপরাধী। বিশেষে অতিথির বক্তব্যে ডিআইজি জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক নির্মূলে সবার সহযোগিতা চাই। তিনি ৯৯৯ এর গুরুত্বও তুলে ধরেন। অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ বলেন, মানুষের ন্যায় বিচার পেতে পুলিশেরও ভূমিকা রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com