জামালগঞ্জ প্রতিনিধি ::
হাওরাঞ্চলের উন্নয়ন ও হাওরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাচনাবাজার খেয়াঘাটের হাসান এন্টারপ্রাইজের হলরুমে কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক একে কুদরত পাশার সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শাহীনুর রহমান শাহীনকে আহ্বায়ক ও এম আল আমিনকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট জামালগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।
সভায় বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য আলেয়া বেগম এবং জামালগঞ্জ সুজনের সাংগঠনিক স¤পাদক মিসবাহ উদ্দিন রুমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন আব্দুল বাতেন, মিছবাহ উদ্দিন রুমী, জালাল উদ্দিন ফারুকী, মতিউর রহমান, অ্যানেয়া ব্যোম, মঈনুল ইসলাম শিশির, ইনছান গণি, বিদ্যারতন বিশ্বাস, শারমিনা, শহীদ মিয়া, নূরুল আমীন, সুমন শিকদার, অর্চনা, অঙ্কন পুরকায়স্থ, আব্দুন নূর, ওয়ালী উল্লাহ সরকার ও চন্দন রায়।
সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরে বৈষম্য বিরাজ করছে। হাওরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে পৃথক হাওর মন্ত্রণালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। এ দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।