বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:১৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১৭:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য অ্যাড. শেরেনূর আলী, নাদির আহমদ, আকবর আলী, রেজাউল হক, আ.ত.ম. মিসবাহ, আবুল কালাম আজাদ, নাসিম উদ্দিন লালা, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ লিলু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুহেল আহমদ, বিএনপি’র আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এরা কোন রাজনৈতিক দল নয় এরা সন্ত্রাসী গোষ্ঠী।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com