রাজেকুজ্জামান রতন
একটা চাপা উত্তেজনা তো ছিলই। এর সঙ্গে রাজনৈতিক সংঘাত আর সহিংসতা নতুন করে আতঙ্ক তৈরি করেছে জনমনে। গোপালগঞ্জে থানায় আগুন, বিজিবির গাড়িতে আগুন, ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের বাড়িতে আগুন, রাস্তা অবরোধ, ফরিদপুরে সংঘাতে ক্ষমতাসীন দলের সদস্যের মৃত্যু, গাজীপুরে, কুমিল্লায় আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন, বাসে আগুন, বিক্ষিপ্ত বোমাবাজি সব মিলে পরিস্থিতি কী হতে যাচ্ছে তা সবাইকে ভাবিয়ে তুলছে। ডিসেম্বর মাসে কী হবে, কী হতে যাচ্ছে এবং কী হচ্ছে এটাই এখন আলোচনা আর আশঙ্কার জায়গা। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে চলে যাওয়া শেখ হাসিনার ফিরে আসার খবর পুরোনো হলেও তার আগমনের আলোচনাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিবেশ। একদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন-সংক্রান্ত খবর, অন্যদিকে দেশজুড়ে আগুন-ককটেল হামলার ঘটনায় রাজনৈতিক মহলে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে অনলাইনে আর সামাজিক যোগাযোগমাধ্যমে। ফলে গুজব আর গুঞ্জনের পালে হাওয়া লেগেছে বেশ ভালোভাবেই। সরকারের পক্ষ থেকে প্রতিক্রিয়ায় জানানো হয়েছে পাসপোর্ট ইস্যু করার কোনো প্রশ্নই ওঠে না। বরং তাকে বন্দি হিসেবে ফেরত দিতে হবে। বাস্তবে শেখ হাসিনার স্বাধীন নাগরিক হিসেবে, পাসপোর্ট হাতে নিয়ে বিমানবন্দর দিয়ে স্বাভাবিকভাবে ফেরা একেবারেই অসম্ভব। আইনি পথে তার সামনে বাস্তবে দুটি পথই খোলা: প্রত্যর্পণের মাধ্যমে বন্দি হিসেবে ফেরা, অথবা নিজে এসে আত্মসমর্পণ করা এবং গ্রেপ্তার হওয়া। এর কারণগুলো ব্যাখ্যা করলে একটা আইনি উত্তর পাওয়া যায়। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১৩ জানুয়ারি। ট্রাইব্যুনাল আইনের ২১ ধারা অনুযায়ী আপিলের সময় ৩০ দিন, এবং ২১(৩) ধারা দেরিতে করা আপিল গ্রহণ নিষিদ্ধ করে। নির্ধারিত সময়সীমার ভেতরে তার পক্ষে কোনো আপিল দায়ের হয়নি। ফলে তার আর কোনো আইনি বিকল্প নেই; ফিরলে বা গ্রেপ্তার হলে দণ্ড কার্যকর হবে। ফিরে এলে তাকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু ফিরলে যে আপিলের সুযোগ পাবেন তা নিশ্চিত নয়। ক্ষীণ আশার আলো যদিওবা থেকে থাকে কিন্তু সাম্প্রতিক সহিংসতা তা নিভিয়ে দিয়েছে। সরকার পক্ষের আইনজীবীরা বলছেন, শেখ হাসিনা পাসপোর্ট বা ট্রাভেল পাস বা জাতীয় পরিচয়পত্র পাওয়ার আইনি অধিকারও হারিয়েছেন। কারণ দণ্ডিত পলাতক ব্যক্তিকে রাষ্ট্র ভ্রমণ নথি দিতে বাধ্য নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী পাসপোর্ট বা ট্রাভেল পাস ছাড়া তৃতীয় কোনো দেশে বৈধভাবে যাওয়ার পথ নেই, যদি না সেই দেশ স্ব-উদ্যোগে তাকে ব্যতিক্রমী নথি দেয়। কিন্তু এখানে সমস্যা হলো জাতিসংঘের তদন্ত। এ তদন্তে তার বিরুদ্ধে নাগরিক হত্যা প্রমাণিত হওয়ায় কোনো দেশ সহজে তা করবে বলে মনে হয় না। তা যদি না হয় তাহলে ভারত কি তাকে নাগরিকত্ব দিতে পারে? সাধারণভাবে দেখলে সেটিও অসম্ভব। কারণ ভারতের নাগরিকত্ব আইন ১৯৫৫-এর ৬ ধারা ও তৃতীয় তফসিল অনুযায়ী প্রাকৃতিকীকরণের সাধারণ শর্ত হলো আবেদনের আগের ১২ মাস একটানা এবং তার আগের ১৪ বছরে অন্তত ১১ বছর ভারতে বসবাস করতে হবে। শেখ হাসিনা ভারতে আছেন দুই বছরের কিছু বেশি। ফলে রাজনৈতিক বিশেষ বিবেচনা ছাড়া এ আইন অনুযায়ী তার নাগরিকত্ব পাওয়া কঠিন। এদিকে ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টানদের জন্য সময়সীমা পাঁচ বছরে নামিয়েছে। কিন্তু মুসলমানদের এ সুবিধা থেকে স¤পূর্ণ বাদ রাখা হয়েছে। ফলে মুসলমান হিসেবে সিএএর পথ তার জন্য স¤পূর্ণই বন্ধ। এই ত্রিশংকু অবস্থায় কী করবেন তিনি এবং ভারত, সেটা বিবেচনার বিষয়। শেখ হাসিনার অবস্থান, ভূমিকা এবং ফিরে আসা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও কিছু টানাপোড়েন তৈরি হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। তার এ অবস্থান বাংলাদেশের জন্য অস্বস্তিকর। বাংলাদেশ ২০২৪ সালের ডিসেম্বরে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানায়। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরও প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের জুলাইয়ে জানিয়েছিল, বাংলাদেশের অনুরোধ তারা পেয়েছে এবং বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করা হচ্ছে। এতে ¯পষ্ট যে, তারা বিষয়টি আদালতের হাতে রেখে দিতে চান। ফলে জটিলতা সহসাই কাটবে বলে মনে হয় না। দেশের ভিতরে চাপে থাকা এবং দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশেষ রাজনৈতিক গুরুত্ব বহন করছে। আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতা দেশে নেই। তাদের কেউ ভারতে, কেউ ইউরোপ, যুক্তরাজ্য, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন। বিদেশে অবস্থানরত নেতাদের বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার এবং দলীয় সমর্থকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগ চেষ্টা করছে রাজনৈতিকভাবে দৃশ্যমান থাকতে। অ্যাসোসিয়েটেড প্রেসের সাম্প্রতিক এক প্রতিবেদনে শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, তিনি ডিসেম্বরেই দেশে ফিরতে চান, প্রয়োজনে ঝুঁকি নিয়েও। তিনি তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে প্রত্যাখ্যান করেছেন এবং ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ফলে তার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দেশে ফেরার বিষয়টিকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনার বিষয়ে পরিণত করেছেন কি না, এ প্রশ্ন জাগছে। তবে একটি বিষয় স্পষ্ট, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগের রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে স¤পর্কিত নয়। এর সঙ্গে যুক্ত আছে ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার, ইতোমধ্যে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায়, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবস্থান এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সমস্যা, অভিন্ন নদীর পানির হিস্যা এমনকি ভূরাজনৈতিক সম্পর্কের জটিলতাও। ফলে বিষয়টি সহজ নয় এবং সহজে সমাধানযোগ্যও নয়। প্রশ্ন আসছে ঘুরে-ফিরে এক ধরনেরই। শেখ হাসিনা কি আদৌ দেশে ফিরবেন, ফিরলে কীভাবে এবং কী প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনা হবে? আর যদি না ফিরে আসেন বা আসতে দেওয়া না হয় তাহলে তার অবস্থান কোথায় হবে? ভারতেই থাকবেন নাকি অন্য কোথাও–এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। এ বিষয় নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এবং সংঘাতের ঝুঁকি যে বাড়বে তা সবাই অনুমান করছেন। একে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে। ফলে বাংলাদেশ আবারও এক কঠিন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার মুখোমুখি। বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক সংঘাত, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ - সব মিলিয়ে জনমনে নতুন করে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। দ্রব্যমূল্য, বেকারত্ব, আইনশৃঙ্খলার অবনতির বিপরিতে মানুষ চায় স্বস্তি। রাজনীতিতে বিতর্ক, প্রতিদ্বন্দ্বিতা, মতপার্থক্য সত্ত্বেও সাধারণ মানুষের জীবনযাত্রা যেন নিরাপদ থাকে। রাজনীতিতে সহিংসতা এবং বোমা, ককটেল, বাসে আগুন দেওয়ার রাজনীতি এ দেশে বহুবার ঘটেছে। অতীতেও রাজনৈতিক কর্মসূচির নামে গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে, প্রাণ হারিয়েছেন নিরীহ যাত্রী, চালক ও সহকারী। বোমা, ভাঙচুর, আগুনে মৃত্যু শুধু সমাজে আতঙ্ক ছড়ায় না রাষ্ট্রীয় দমন-পীড়নের যুক্তিও উৎপাদন করে। যার ভয়াবহ রূপ আমরা দেখেছি অতীতে। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে দমন করার নামে নির্বিচার গ্রেপ্তার যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি রাজনৈতিক উদ্দেশ্যে নাশকতা, অগ্নিসংযোগ ও প্রাণহানিও কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ডিসেম্বরকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড শুরু হয়েছে তা এক অস্থির পরিস্থিতির ইঙ্গিত বহন করছে। এর খেসারত দিতে হবে সাধারণ মানুষকে আর গণতন্ত্রের পথে যাত্রা বিপদসংকুল হয়ে পড়বে। ডিসেম্বর কি এবার আশঙ্কা আর আতঙ্কের রূপেই আসছে - এটাই মানুষের প্রশ্ন। [সংকলিত]
[লেখক: সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)]