স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুজিবুর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ আহমদ উল্যা ভূঁইয়ার নেতৃত্বে এএসআই আব্দুর রব সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইয়াবাসহ মুজিবুরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।