অ্যাড. হুমায়ুন মনজুর চৌধুরী সভাপতি, নূরুল ইসলাম বজলু সাধারণ সম্পাদক

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র কমিটি

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:৫২:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:০১:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে’র (জিএসসি) সুনামগঞ্জ চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সুনামগঞ্জের বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মনজুর চৌধুরীকে সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলুকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা দেওয়া হয়। শনিবার বিকেলে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চ্যাপ্টার ইউকের চেয়ারপারসন সালেহ আহমদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মনজুর চৌধুরী। সংগঠনের জেলা সভাপতি নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক লতিফুর রহমান রাজুর সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহসভাপতি এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ স¤পাদক মো. হুমায়ুন কবীর, সংগঠনের সিলেট শাখার সাংগঠনিক স¤পাদক নজরুল ইসলাম, দপ্তর স¤পাদক শাহ আলম, শ্রীহট্ট প্রকাশনীর স্বত্বাধিকারী জিবলুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীর সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান, সংগঠনের সদস্য চম্পা বেগম। পরে সংগঠনের দুই বছরের জন্য ২৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সভায় জানানো হয়, এই সংগঠনের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় সুনামগঞ্জে দীর্ঘদিন ধরে যে কোনো সংকটে, দুর্যোগে, ধর্মীয় উৎসবে দরিদ্র পরিবারের লোকজনকে সহযোগিতা করা হচ্ছে। বক্তারা সুনামগঞ্জে এক সময় সংগঠনের পক্ষ থেকে পরিচালিত কিংবদন্তি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি আবার চালুর দাবি জানান। সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপারসন জানান, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। একইভাবে শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সালেহ আহমদ বলেন, প্রবাসীরা অনেক শ্রমে ও ঘামে অর্থ উপার্জন করেন। সেই অর্থ থেকে কিছু অংশ দেশের অসহায় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করেন। আমরা প্রত্যাশা করি অতীতের মতো ভবিষ্যতেও প্রকৃত অসহায় মানুষজন সব ধরনের সহযোগিতা পায়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com