ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০১:০৮:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০১:০৮:৩১ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার জয়শ্রী বাজার থেকে গত শনিবার রাতে এনায়েত হোসেন (৪৫) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম সাধারণ স¤পাদক পদে রয়েছেন। ধর্মপাশা থানার এসআই শফি উল্লাহ বলেন, গত ১৬ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলায় তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামি হিসেবে উপজেলার বাদে হরিপুর গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ স¤পাদক এনায়েত হোসেনকে শনিবার রাত আটটার দিকে জয়শ্রী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com