স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাহিরপুর উপজেলায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মনির নেতৃত্বে পরিচালিত অভিযানে তাহিরপুর থানা পুলিশ, নৌ-পুলিশ ও ব্যাটালিয়ন
আনসারের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়।