সুনামগঞ্জ-মৌলভীবাজার যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন মাহবুবুর রহমান

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:০৩:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:০৩:০০ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি :: জেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করতে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ স¤পাদক মো. মাহবুবুর রহমান। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সন্তান। জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণের লক্ষ্যে দেশের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় যুবদলের ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন। গত ২১ নভেম্বর শনিবার কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ স¤পাদক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় প্রকাশিত এ তালিকায় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহবুবুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com