ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের সামনে থাকা পুকুরের পানিতে ডুবে রবিবার সকালে সাঈফ মিয়া নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। সে ওই গ্রামের সজীব মিয়ার ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ইসলামপুর গ্রামের পাঁচবছর বয়সী শিশু সাঈফ মিয়া তার মায়ের সঙ্গে গত দুই বছর ধরে উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামে তার মামার বাড়িতে বসবাস করে আসছিল। রবিবার সকাল আটটার দিকে শিশুটি ওই বাড়ির উঠান খেলাধুলা করছিল। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন এলাকাবাসী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম বলেন, এই মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই।