দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারে ১৯ কোটি টাকা ব্যয়ে ১৫ কিলোমিটার সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। দোয়ারাবাজার-ভায়া-বড়কাপন সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই নষ্ট হওয়া ও গার্ডওয়াল দেবে যাওয়ার পাশাপাশি উসাইরগাঁও ব্রিজের দুই দিকের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) পাকাকরণ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার ৫ নম্বর পান্ডারগাঁও ইউনিয়নের উসাইরগাঁও এলাকায় অবস্থিত ব্রিজটির দুই দিকের অ্যাপ্রোচ সড়ক পাকা না করায় বৃষ্টির সময় কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণের পর সংযোগ সড়ক পাকাকরণ না করেই কাজ অসমাপ্ত রাখা হয়েছে। ফলে ব্রিজটি থাকলেও নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা পাচ্ছেন না তাঁরা। এছাড়া সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাইয়ের কয়েক দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যাওয়া এবং কোথাও কোথাও গার্ডওয়াল দেবে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, নির্মাণকাজে অনিয়মের পাশাপাশি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) যথাযথ তদারকিরও অভাব ছিল। স্থানীয় বাসিন্দা সাগর তালুকদার ও মাওলানা নিজাম উদ্দিন নোমানীসহ এলাকাবাসী বলেন, ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের এমন বেহাল অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্রিজ নির্মাণ করা হলেও দুই পাশের সংযোগ সড়ক পাকা না থাকায় সামান্য বৃষ্টিতেই যান চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে, সড়কের পিচঢালাই নষ্ট ও গার্ডওয়াল দেবে যাওয়ায় নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকি থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না। আমরা দ্রুত অসমাপ্ত কাজ সম্পন্ন, ত্রুটিপূর্ণ অংশ সংস্কার এবং অনিয়মের অভিযোগ তদন্তের দাবি জানাচ্ছি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী পুলিনের দাবি, উসাইরগাঁও ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচ সড়ক তাঁদের প্রকল্পের আওতাভুক্ত ছিল না। সড়কের পিচঢালাই ও গার্ডওয়ালের ত্রুটির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ওই সড়কে মোট ১৫ কিলোমিটার কাজ হয়েছে। এর মধ্যে প্রায় চার কিলোমিটারের কাজ অতিরিক্ত এলজিইডি বিভাগ করিয়েছে, কিন্তু সেই কাজের বিল এখনো পরিশোধ করা হয়নি। বিল পাওয়ার পর ওই অংশের প্রয়োজনীয় সংস্কারকাজ করা হবে। এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল হামিদ বলেন, ব্রিজের অ্যাপ্রোচ সড়ক পাকাকরণের বিষয়টি অনুমোদিত হলে ঠিকাদার কাজ করবেন। অন্যদিকে, উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন বলেন, প্রকল্পের কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। সড়কের যেসব স্থানে ত্রুটি রয়েছে এবং যেসব কাজ বাকি আছে, সেগুলো স¤পন্ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে কাজ হস্তান্তর করা হবে। কাজ ফেলে চলে যাওয়ার সুযোগ নেই।