আগামী বছর থেকেই ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:১১:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:১১:০০ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী বছর থেকেই ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করা হবে। চতুর্থ শ্রেণি থেকে এটা সংযোজন করা হবে। মঙ্গলবার বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, অভিভাবকরা সন্তানকে স্কুলে নিয়ে যায়। তারপর সেখানে বসে থাকে। ছুটি হলে ফের নিয়ে আসে। আমরা যে কাজটা করছি। শিক্ষার্থীদের স্কুলে দেওয়ার মতো বিকালে খেলার মাঠেও নিয়ে যেতে হবে। তাছাড়া তার সন্তান পরীক্ষায় পাশ করবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি খুবই আন্তরিক। বিগত ফ্যাসিস্টরা ফাঁকা জায়গা দখল করে ভবন তৈরি করেছিল। তবে বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা যেখানেই ফাঁকা মাঠ, সেখানেই খেলার মাঠ তৈরি করতে হবে। আমি নিজেও খেলাধুলা প্রিয়। আমরা ক্রীড়া অঙ্গনকে অনেকদূর এগিয়ে নিতে চাই। যাতে যুব সমাজ মাদক ছেড়ে সুস্থ দেহে সুন্দর দেহ গড়তে পারে। একইসঙ্গে একটি আদর্শ সমাজ বিনির্মাণ সম্ভব হয়। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন কুঁড়ির প্রথম আসরে ১ লাখ ৬৫ হাজার অংশ নেয়। সেখান থেকে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়কে প্রশিক্ষিত করা হয়েছে। বিকেএসপিগুলো স্বয়ংস¤পূর্ণ করা হচ্ছে। যাতে একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষিত খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, উপ-উপাচার্যদ্বয়, রাজশাহী মহানগরীর প্রশাসন রিটন প্রমুখ।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com