দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে প্রশাসনের সহায়তা প্রদান

আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৪:২৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:২৬:১৬ অপরাহ্ন
দিরাই প্রতিনিধি:: উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামের আগুনে পুড়ে ক্ষতি হওয়া ১৪টি পরিবারকে ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে বুধবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে তাদের কে এসব সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা আবু ছাইদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক সালা উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল মরিয়াদ তনয়, শাহ আলম ও সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ। এ সহায়তার জন্য ক্ষতিগ্রস্থতরা প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় এমপি নাছির চৌধুরীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com