মাদকের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান

আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:১৬:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১০:১৬:০৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :: মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে শান্তিগঞ্জে মাদকবিরোধী র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং সুস্থ, সুন্দর সমাজ গঠনের প্রত্যয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তখাই দক্ষিণ মাঠে পঞ্চগ্রাম মানবতার কল্যাণে উন্নয়ন ও যুব সংঘের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি জাহেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনসার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. ফারুক আহমেদ এবং শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ। এছাড়া বক্তব্য দেন শিমুলবাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও যুগ্ম আহ্বায়ক আরজু আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগ্রাম মানবতার কল্যাণে উন্নয়ন ও যুব সংঘের সাংগঠনিক স¤পাদক বদরুল, উপদেষ্টা জুয়েল, ধর্মবিষয়ক স¤পাদক খয়রুল, অর্থ স¤পাদক কয়েস মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক ও পারিবারিক পরিণতি তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে স্থানীয় সংগীতশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে মাদকবিরোধী র‌্যালি বের করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com