স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাস ও সাফায়ত জামিলের মা জহরত আরা খানম (৬৩) ইন্তেকাল করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জহরত আরা খানম সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদের বড়ভাই আবুল মিয়ার স্ত্রী।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, চারজন নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। মরহুমার জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে।