স্টাফ রিপোর্টার ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. শামস উদ্দিন, নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আবদুল্লাহ, সদর উপজেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আলী, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন ও জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম প্রমুখ। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ভারতে বসে জ্বালাও-পোড়াও ও উসকানিমূলক কর্মকা-ের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে দেশে ফেরার স্বপ্ন কখনোই পূরণ হবে না। শেখ হাসিনার দেশে ফেরার স্বপ্নকে অবাস্তব উল্লেখ করে তারা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, আবার দেশে আসবেন এটা বোকরাও বিশ্বাস করে না। আমরা চাই, আপনি আসুন। আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকারকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না।