দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৩৭:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৩৭:০৭ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা নদীর ইজারাকৃত বালুমহালের সীমানা নির্ধারণ করেছে প্রশাসন। দীর্ঘ পাঁচ মাস ধরে সীমানা জটিলতায় বালুমহালের কার্যক্রম বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন ইজারাদার। কর্মহীন হয়ে পড়েছিলেন বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত বারকি ও বালুশ্রমিকরা। অবশেষে সীমানা নির্ধারণ হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলামের উপস্থিতিতে ভূমি অফিসের সার্ভেয়ার মো. ফরিদ উদ্দিন নদীটির বালুমহালের সীমানা নির্ধারণের কাজ স¤পন্ন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে জটিলতা থাকায় সোনালী চেলা নদীর ইজারাকৃত বালুমহালের কার্যক্রম বন্ধ ছিল। এতে ইজারাদার আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অন্যদিকে বালু উত্তোলন ও পরিবহনের কাজে নিয়োজিত বারকি ও বালুশ্রমিকদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের জীবিকা নির্বাহেও অনিশ্চয়তা দেখা দেয়। সীমানা নির্ধারণের পর স্থানীয় বারকি ও বালুশ্রমিকরা স্বস্তি প্রকাশ করেন। তাঁরা জানান, দীর্ঘ পাঁচ মাস কাজ বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা আর্থিক সংকটে পড়েছিলেন। সীমানা নির্ধারণের ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে এবং আবারও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তাঁরা আশা করছেন। এ উদ্যোগের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম জানান, ইজারাদার কর্তৃপক্ষের অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোনালী চেলা নদীর বালুমহালের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com