স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘আরডিএসএ মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (আরডিএসএ), মল্লিকপুরের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহিত করতে এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে সদর উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫২ জন শিক্ষার্থী অংশ নেয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় শেষ হয়।
পরীক্ষায় প্রধান অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার। বিশেষ অতিথি ও পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সৈয়দ আহম্মদ শাহলান এবং মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শারমিন জাহান মনিরা।
এ সময় আরডিএসএর উপদেষ্টা ও সাবেক পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মো. সফিকুল ইসলাম।
পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেন সংস্থার নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল হক, দপ্তর ও প্রচার স¤পাদক আব্দুল্লাহ আল ফরহাদ খাঁসহ সংস্থার স্বেচ্ছাসেবকেরা। পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রায়হান উদ্দীন, সানজিদা সরকার, তাহনিকা তাহারাত নুজহা, অমি সরকার, সুমাইয়া সরকার রিয়া, আফিয়া জাহিন শাম্মী, আয়েশা আক্তার খুশি, শাহরিয়ার উদ্দিন তান্নিব ও মো. মফিজুল হক সরকার।
আয়োজকরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি কিন্ডারগার্টেনের মধ্যে ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৫২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবক, অতিথি ও পর্যবেক্ষকেরা সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বৃত্তি প্রদান করা হবে।