পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৪৭:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৫৫:৩৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশে নৈতিকতাস¤পন্ন দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে কাজ করে যাচ্ছে। সংগঠনের কাজকে সমাজের সকল স্তরে পৌঁছে দিতে জামায়াত নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি শুক্রবার বিকালে স্থানীয় ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুনের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মাওলানা মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে ওয়ার্ড দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন। বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলগণ হলেন ১নং ওয়ার্ডের আমীর মাওলানা জুবাইর আহমদ, সেক্রেটারি মামুনুর রশীদ পীর, ২নং ওয়ার্ডের সভাপতি হাফেজ লোকমান আহমদ, সেক্রেটারি তোফাজ্জল হোসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মছব্বির, সেক্রেটারি শাহ আলম, ৪নং ওয়ার্ডের সভাপতি বদরুজ্জামান, সেক্রেটারি সৈয়দ আজওয়াদ হোসাইন, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হান্নান, সেক্রেটারি জুবায়ের আহমদ শিহাব, ৬নং ওয়ার্ডের সভাপতি জিল্লুর রহমান বাচ্চু, সেক্রেটারি হাফিজুর রহমান, ৭নং ওয়ার্ডের সভাপতি জাহানুল হক, সেক্রেটারি মোসাদ্দেক হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি নূর হোসেন, সেক্রেটারি মাওলানা নূরুল আনোয়ার, ৯নং ওয়ার্ডের সভাপতি আবু জাবির, সহ সভাপতি মো. আফতারুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মাহবুবে এলাহী তৌফিক, সেক্রেটারি তোফায়েল আহমদ, আইবিডাব্লিউএফ এর সভাপতি আব্দুল কাদির সেলিম, সেক্রেটারি মো. কামাল উদ্দিন। সমাবেশে পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মো. লুৎফুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com