শামস শামীম::
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণের লক্ষ্যে বাঁধের সার্ভের কাজ এখনো অর্ধেকও সম্পন্ন হয়নি। কাজ শুরুর জন্য বাঁধ নির্মাণ কার্যক্রম অনুমোদনে যুক্ত জেলা ও উপজেলা কমিটি (কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন) গঠনের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনকে দুটি চিঠি দিলেও এখনো কমিটি গঠনের খবর নেই। তাই ফসলরক্ষা বাঁধের প্রকল্প গ্রহণে কখন গণশুনানী হবে এবং কখন প্রকল্প অনুমোদন হবে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হাওর আন্দোলনের নেতৃবৃন্দ। বাঁধ নির্মাণসংক্রান্ত সমূহ কার্যক্রমের বিলম্বের ফলে শেষ পর্যন্ত তড়িঘড়ি করে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কটিটি) গঠন ও অনুমোদনের আশঙ্কা রয়েছে। এতে বাঁধের কাজে দুর্নীতি ও অনিয়মের আশঙ্কা করছেন তারা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে, প্রায় মাস খানেক আগেই সব হাওরের পানি নেমে গেছে। বাঁধ নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত হাওর। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে বাঁধের সার্ভের কাজ। সার্ভের কাজের উপর ভিত্তি করেই প্রকল্প গ্রহণ করা হয়ে থাকে।
জানা গেছে, অন্যান্য বছর এই সময়ের মধ্যে সার্ভের কাজ শেষ হয়ে গেলেও এখনো চলতি বছরের অর্ধেক সার্ভের কাজও শেষ হয়নি। পাউবো’র সংশ্লিষ্টরা জানান, বাঁধের কাজের সার্ভের জন্য পাউবোর আই ডব্লিউএম এবং টাস্কফোর্সসহ ২৮টি টিম কাজ করছে। গত বৃহস্পতিবার পর্যন্ত তারা ৪৯ ভাগ বাঁধের সার্ভে করেছে। এখনো ৫১ ভাগ সার্ভের কাজ বাকি আছে।
জানা গেছে, চলতি বছর ১ হাজার ১১০ কিলোমিটার বাঁধের সার্ভের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে মাত্র ৫২৯ কি.মি. সার্ভে সম্পন্ন করেছে পাউবোর ২৮টি সার্ভে টিম। ২৮টি টিমের সঙ্গে পাউবোর স্থানীয় একটি টিমও সার্ভের কাজ করছে বলে জানা গেছে।
এদিকে বাঁধ নির্মাণের লক্ষ্যে জেলা ও উপজেলা কমিটি (কাবিটা মনিটরিং ও বাস্তবায়ন কমিটি) গঠনের জন্য পানি উন্নয়ন বোর্ড গত ২৫ অক্টেবর প্রথম চিঠি দেয় জেলা প্রশাসনকে। পরে চলতি মাসের ৯ নভেম্বরও দ্বিতীয় দফা চিঠি দিয়ে কমিটি গঠনের আহ্বান জানানো হয়। কিন্তু এখনো জেলা ও উপজেলা কমিটি গঠন হয়নি। যার ফলে পিআইসি গঠন ও অনুমোদন নিয়ে বিলম্বের আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, হাওরের বাঁধ নির্মাণে জেলা ও উপজেলা কমিটি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে গঠন করতে হয়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর হাওরের বাঁধ নির্মাণের জন্য ৯২ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এর মধ্যে ২৮ কোটি টাকা প্রাথমিক বরাদ্দ মঞ্জুর করেছে মন্ত্রণালয়। তবে এখনো এই টাকা ছাড় দেওয়া হয়নি। হাওর নদী ও পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাসেল বলেন, একমাসেরও আগে এবার হাওর থেকে পানি নেমেছে। এই সময়েরর মধ্যে সার্ভে ও জেলা এবং উপজেলা কমিটি গঠন শেষ করার কথা। কিন্তু এখনো কমিটি হয়নি। তাই পিআইসি কখন গঠন ও অনুমোদন হবে এটা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবার যথাসময়ে বাঁধের কাজ শুরু ও শেষ না হলে বাঁধ টেকসই হবেনা এবং তড়িঘড়ি করে পিআইসি গঠনে দুর্নীতি হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান বলেন, জেলা কমিটি গঠন কার্যক্রম শেষ পর্যায়ে। দ্রুতই জেলা কমিটি সম্পন্ন করে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত ৫০ ভাগের মতো সার্ভে সম্পন্ন করেছি। পাশাপাশি জেলা ও উপজেলা কমিটি গঠনের জন্য দুটি চিঠি দিয়েছি। এখনো জেলা ও উপজেলা কমিটি গঠন হয়নি। তাই পিআইসি গঠন ও অনুমোদনও দেওয়া সম্ভব হচ্ছেনা। আশা করি চলতি সপ্তাহের মধ্যে কমিটি চূড়ান্ত হয়ে যাবে এবং এর আগেই আমরা সার্ভে সম্পন্ন করে ফেলবো।
উপজেলার এসও (সাবস্টেশন অফিসার) না থাকায় কাজে বিলম্ব হচ্ছে জানিয়ে তিনি বলেন, নানা চাপ নিয়েই পাউবোকে ট্যাকনিক্যাল কাজ করতে হচ্ছে।