জামালগঞ্জে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:২৮:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:২৮:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ দলিল লেখক সমিতি, জামালগঞ্জ উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মো. আলমগীর ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফিরোজ মিয়া পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল গণি তালুকদার পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল আহমদ পেয়েছেন ৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. ইয়াছিন মিয়া পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৮ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার মো. সাইফুল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী পীযুষ কুমার রায়, মোহরার ফরিদা খাতুন, আশরাফুল আক্তার, টিসি মোহরার শম্পা রাণী চৌধুরী।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com