জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:১৮:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:১৮:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের আয়োজনে বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন মোহাম্মদ জসিম উদ্দিন, আরডিসি মহিবুল্লাহ আকন্দ, সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট রুকন উদ্দিন মোল্লা, বিশ্বজনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, কামরুজ্জামান কামরুল, কুদরত পাশা, প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ স¤পাদক ওবায়দুল হক। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট ও ব্লাডলিং সুনামগঞ্জের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সুনামগঞ্জে হাসপাতাল ও ক্লিনিকে রক্তদান সহজিকরণ করার বিষয়ে দাবি জানান। আলোচনা সভা শেষে শহরের পুরাতন বাসস্টেন্ড এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com