ছাতকে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৮:৫৯:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৮:৫৯:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ছাতকে আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু বক্কর সিদ্দিক দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র ও দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। ছাতক থানার এস আই আব্দুস সাত্তার ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : dailysunamkantha@gmail.com
  • ওয়েবসাইট : www.sunamkantha.com